রূপগঞ্জ
যুবদল নেতার উদ্যোগে জাঙ্গীর কেন্দ্রীয় কবরস্থানে রাস্তার কাজ সম্পন্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর কেন্দ্রীয় কবরস্থানে রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় যুবদল নেতা আবু মুহাম্মদ মাসুমের উদ্যোগে এ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়।
এ কাজে সার্বিক সহযোগিতা প্রদান করে এস এম আবাসন লিমিটেড। দীর্ঘদিন ধরে কবরস্থানের অভ্যন্তরীণ রাস্তা চলাচলের অনুপযোগী থাকায় দাফন কার্যক্রমে অংশ নিতে আসা এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানির কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ত। নতুন রাস্তা নির্মাণের ফলে এখন জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণকারীদের যাতায়াত অনেক সহজ হবে বলে স্থানীয়রা জানান।
রূপগঞ্জ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আনোয়ার হোসেন এই রাস্তা তৈরির পিছনে বিরাট ভূমিকা রাখেন।সবচেয়ে দুঃখজনক বিষয় তিনি গত এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাকেও এই কবরস্থানে দাফন করা হয়া
উল্লেখ্য, এই কেন্দ্রীয় কবরস্থানে জাঙ্গীর, বিংরাব ও সুরিয়াবসহ মোট এগারো সমাজের মানুষ দাফন করা হয়। ফলে কবরস্থানটির গুরুত্ব স্থানীয়দের কাছে অত্যন্ত বেশি।রাস্তার কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন তাফসিরুল হক ওবায়দুল, দেওয়ান মো. সাজেদুল করিম, মাইনুল করিম সুমন, মুরাদ হাসান আমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহাম্মদ আলী আকবর মোল্লা , যুবদল নেতা মোতালিব, আবদুল্লা ভুইয়া, মো. মাছুম দেওয়ান, মোহাম্মদ দিলু মিয়া, রতন মিয়া, ছাত্রদল, যবদলের বিভিন্ন নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
ভোরের আকাশ/ র.ই