গোবিন্দগঞ্জে নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আপেল মিয়া (১৫) নামে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকার করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই ছাত্র। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। আপেল মিয়া ওই ইউনিয়নের বাগদা কলোনি এলাকার কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় প্রচন্ড তাপদাহ থেকে প্রশান্তি পেতে আপেলসহ চার বন্ধু করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুব দেয়। পরে তাকে দেখতে না পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে অন্য বন্ধুরা। একপর্যায়ে চিৎকার দিলে স্থানীয়রাও নদীতে নেমে খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে রংপুর থেকে ডুবুরীদল এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ঘটনাস্থলের কিছু দুর থেকে তার মরদেহ উদ্ধার করে
ভোরের আকাশ/এসএইচ