শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুমকি

দুর্বৃত্তদের আগুনে খড়ের গাদা পুড়ে ছাই

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ৯:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পটুয়াখালী জেলার  দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুই পরিবারের তিনটি খড়ের গাদা (কুটার কুড়) পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন শ্যামল সাহা ও রনজিৎ শীল। স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক আড়াইটার দিকে শ্যামল সাহার একটি ও রনজিৎ শীলের দুটি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে তিনটি খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে যায়। তবে স্থানীয়দের দ্রুত চেষ্টায় পাশের গোয়ালঘর ও সেখানে থাকা চারটি গরু রক্ষা পায়।

ঘটনার পর পরই উপজেলা বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান, সদস্য সচিব মো. মতিউর রহমান দিপু, যুগ্ম আহ্বায়কসহ পাঙ্গাশিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক ফেরদাউস আলম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তারা।।

ভোরের আকাশ/ র.ই

আগুনে পুড়ে ছাইমো. মজিবুর রহমান

শেয়ার করুন: