মৎস্যসম্পদ রক্ষায় সিংগাইরে অভিযান, ধ্বংস ৬৫ জাল

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙা গ্রামের আত্রাই বিলে অবৈধ রিং জাল ও কারেন্ট জালের ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় আনুমানিক ৫০টি রিং জাল ও ১৫টি কারেন্ট জাল ধ্বংস করা হয়।
রোববার (১১ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমীন কবির।
অবৈধ জালের ব্যবহার মাছের পোনা ও ছোট মাছ নিধনের পাশাপাশি জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এসব জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জলাশয়ে অবৈধ জালের ব্যবহার রোধ, মাছের প্রজনন ও জলজ সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতাও জরুরি।
ভোরের আকাশ/আ.র