শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৫, ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমান আদালতের জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে বাইপাস সড়কে বিভিন্ন পরিবহনে তল্লাশি করে ভ্রাম্যমান আদালত জরিমানা করে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।  এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর বিআরটিএর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।

মো. জাকির হোসেন জানান, যাত্রীদের থেকে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সাথে অসৎ আচরণ ও যাত্রী ভোগান্তি রোধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।  এতে বেশ কয়েকটি গাড়িকে হাইড্রোলিক হর্ন ফিটনেস এর উপরে জরিমানা করা হয়েছে।  আমাদের এ ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ঈদের আগে এবং ঈদপরবর্তীতেও চলমান থাকবে।

এসময় বিভিন্ন পরিবহনের কয়েকটি গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: