৪৯তম বিশেষ বিসিএসে প্রভাষক পদে ৬ জনের নিয়োগ

৪৯তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ছয়জন। বিভিন্ন বিষয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁদের পরিবার-পরিজন, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা হলেন—লোহাগাড়া উপজেলার কলাউজানের মোহাম্মদ আবরারুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক; পদুয়ার মোহাম্মদ সেলিম, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক; বড়হাতিয়ার আব্দুল্লাহ আল নোমান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রভাষক; একই এলাকার আবু আহমদ মহিব্বুল্লাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক; সাতকানিয়া সদরের সাজিদ নুর আমিন উল্লাহ, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক এবং এওচিয়ার মোহাম্মদ ফরহাদ, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক।
তাঁদের এ অর্জনে দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কর্মস্থলে তাঁরা নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
ভোরের আকাশ/সু.পা