শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষক নিয়োগ পরীক্ষা

গাইবান্ধায় ডিভাইসসহ ৫১ পরীক্ষার্থী আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধায় ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে  ৩৪ জন পুরুষ ও ১৭ জন নারী পরীক্ষার্থী।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম।

শুক্রবার দুপুর ৩ তিনটা থেকে বিকেল ৪ টা ৩০ মিনিটের দেড় ঘণ্টার পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পরীক্ষা সংশ্লিষ্টরা।

এসময় আটক পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইসসহ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। পরে আটককৃতদের রাতে গাইবান্ধা সদর থানায় নেয়া হয়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের ৬১ জেলার সাথে গাইবান্ধা জেলাতেও ৪৩ টি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ৩ টায় শুরু হওয়া পরীক্ষা চলে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত। এসময় ৪৩ টি কেন্দ্রের মধ্যে ২৪ টি পরীক্ষা কেন্দ্র থেকে ৪৮ জন এবং কেন্দ্রে প্রবেশের সময় ৩ পরীক্ষার্থীসহ মোট ৫১ পরীক্ষার্থীকে আটক করা হয়।

২৪ টি কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি সংখ্যাক ১১ জন পরীক্ষার্থীকে আটক হয় গাইবান্ধা সদর উপজেলার কুপতলা আব্দুল কাইয়ূম হাইস্কুল কেন্দ্র থেকে।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, 'আটক পরীক্ষাথীরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিলেন। কেন্দ্রের দায়িক্তরতদের সহায়তায় তাদের আটক করা হয়।'

তিনি আরো বলেন, 'আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। সেই সাথে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের রিমান্ড চাওয়া হবে। পাশাপাশি ডিজিটাল ডিভাইস চক্রের মূল হোতাদের ধরতে কাজ করছে পুলিশ।'

ভোরের আকাশ/নি. ব
 

শিক্ষক নিয়োগ

শেয়ার করুন: