শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ২৭৩ জনকে আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে সেন্টমার্টিন দ্বীপের বঙ্গোপসাগরের অদূরে অভিযান চালিয়ে ১০ জন পাচারচক্রের সদস্যসহ ২৭৩ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় একটি কাঠের বোটও জব্দ করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) রাতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা তাদের আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেন্টমার্টিন্স থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে।

নৌবাহিনীর জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নৌবাহিনীর তাৎক্ষণিক ধাওয়ার মাধ্যমে বোটটি আটক করা হয়। এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দালালচক্রের সহায়তায় অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিল। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী আরও জানায়, বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছিল না। এ অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত। নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপে সম্ভাব্য একটি বড় মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সমুদ্রপথে চোরাচালান ও মানবপাচার রোধ, অবৈধ অনুপ্রবেশসহ সকল ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/তা.কা

 

সমুদ্রনারী-শিশুনৌ-বাহিনীটেকনাফকক্সবাজার

শেয়ার করুন: