শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় জমজমাট ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুইদিনব্যাপী ‘নেক্সাস ফেস্ট ২০২৫’।

একশনএইড বাংলাদেশ-এর উদ্যোগে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা নজরুল সৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে ২৬ ও ২৭ আগস্ট উপজেলা বিদ্যানিকেতন মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে স্থানীয় জনগণ থেকে শুরু করে তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে ভরে ওঠে পুরো মাঠ। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল র‍্যালি, ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী, গবেষণা ও নীতি সংলাপভিত্তিক অ্যাডভোকেসি, খেলাধুলা, নাটক এবং লোকজ সাংস্কৃতিক পরিবেশনা। গম্ভীরা, পালা গান ও পট গানের মতো ঐতিহ্যবাহী শিল্পরূপ জলবায়ু পরিবর্তনের বার্তাকে নতুন মাত্রায় তুলে ধরে।

উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। তিনি বলেন,
“জলবায়ু পরিবর্তন আমাদের জীবনে বহুমুখী প্রভাব ফেলছে। তরুণদের সম্পৃক্ততা ছাড়া এর মোকাবিলা সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বের জন্য প্রস্তুত করবে।”

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক চৌধুরী মোহাম্মদ ফারুক, একশনএইড বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার মো. আরিফ সিদ্দিকী এবং এনএসএস-এর প্রকল্প সমন্বয়কারী মো. লিমন বিশ্বাস।

স্থানীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অংশগ্রহণকারীরা মনে করছেন—
‘নেক্সাস ফেস্ট’ কেবল একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ভোরের আকাশ/জাআ

নেক্সাস ফেস্ট ২০২৫পাথরঘাটা

শেয়ার করুন: