সোনাহাট স্থলবন্দর ৭ দিন বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাতদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শারদীয়া দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত এ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, আসন্ন দুর্গোৎসব উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর (শুক্রবার ) পর্যন্ত সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রফতানি সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে।
আগামী ৪ অক্টোবর শনিবার হতে যথারীতি পূর্বের ন্যায় সকল কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে সোনাহাট স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম।
ভোরের আকাশ/তা.কা