শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গা পলাতক শীর্ষ সন্ত্রাসী রাসেদ গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৫ মে ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক গুরুতর মামলায় পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাশেদুজ্জামান তারজীত ওরফে রাসেদ (২৭) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে।

মঙ্গলবার (০৫ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক চিরুনি অভিযানে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দর্শনা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাসেদ দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর (বড় মসজিদ পাড়া) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, বিস্ফোরক, মারামারি, পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদান, গুরুতর আঘাত এবং বাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। 

এসব মামলায় তিনি দীর্ঘ সময় ধরে পলাতক থেকে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করছেন, এই গ্রেফতার স্থানীয় পর্যায়ে মাদক ও সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের ধাক্কা দেবে। ইতোমধ্যে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

এদিকে, রাসেদের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে তার দাপটে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এই অভিযানের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে বলে আশা করছেন তারা।

আরও পড়ুন

অদম্য আয়শার লড়াই দুটি হাত নেই, তবুও থেমে নেই জীবন

দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

পাশাপাশি যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/ র.ই

 

আসামি গ্রেপ্তারহিমেল রানা

শেয়ার করুন: