কুড়িগ্রামে সংসদ নির্বাচনে সম্ভাব্য ১১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কুড়িগ্রামের ৪টি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ জন নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এর মধ্যে ২৫ কুড়িগ্রাম -১ থেকে ৩ জন এবং ২৬ কুড়িগ্রাম-২ থেকে ৭ জন।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের তথ্যানুযায়ী সোমবার (২২ ডিসেম্বর) পর্যন্ত ২৫ কুড়িগ্রাম-১ আসন থেকে সাইফুর রহমান রানা (বিএনপি), একেএম মোস্তাফিজার রহমান (জাতীয় পার্টি), হাসিবুল বারী রনি (ইসলামি আন্দোলন)। ২৬ কুড়িগ্রাম-২ আসন থেকে সোহেল হোসনাইন কায়কোবাদ (বিএনপি), মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন (স্বতন্ত্র), মোঃ আনছার আলী (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), মেজর (অবঃ) আব্দুস সালাম (নাগরিক ঐক্য), পনির উদদীন আহমেদ ( জাতীয় পার্টি) ও ডাঃ নজরুল ইসলাম ( এবি পাটি)। ২৮ কুড়িগ্রাম-৪ থেকে আজিজুর রহমান (বিএনপি) ও অধ্যাপক হাফিজুর রহমান ( ইসলামি আন্দোলন)।
ভোরের আকাশ/এসএইচ