বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী
সিরাজগঞ্জে গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তিন শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের এস.এস রোডে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে এই খাবার বিতরন করা হয়।
খাবার বিতরণের আগে মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছে। শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকেই আমরা গরীব ও অসহায়দের পাশে দাঁড়াই। দেশের এই কঠিন সময়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল উদ্দেশ্য। বিএনপি সর্বদা জনগণের কল্যাণে কাজ করে যাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র অন্যতম সদস্য আসলাম উদ্দিন, ছাত্র-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের এম ডি ডাঃ আব্দুল আজিজ, বিএনপি নেতা রিপন আহমেদ, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা ওলি আহমেদ, পাপ্পু শেখ, মোঃ হাবীব এবং শ্রমিক নেতা নাঈম ইসলাম প্রমুখ।
কর্মসূচিতে তিন শতাধিক অসহায় পরিবারের হাতে খাবার তুলে দেওয়া হয়। মানবিক এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বিএনপি নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোরের আকাশ/তা.কা