শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার
কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার পুলিশ।  

গ্রেপ্তারদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় চার জন, চৌদ্দগ্রামে ১০, চান্দিনায় সাত জন, বুড়িচংয়ে তিন জন, ব্রাহ্মণপাড়ায় পাঁচ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে চার জন, মনোহরগঞ্জে দুই জন, নাঙ্গলকোটে চার জন, দাউদকান্দিতে দুই জন, তিতাসে এক জন, হোমনায় তিন জন, মেঘনায় দুই জন, দেবিদ্বারে দুই জন, মুরাদনগরে এক জন, বাঙ্গরাবাজারয় চার জন, লালমাইতে চার জন এবং জেলা গোয়েন্দা পুলিশের দুই জনসহ মোট ৮১ জন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থতি তৈরি করতে সংগঠনের সদস্যরা মিছিলসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড রোধ করতে গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত একযোগে কুমিল্লার ১৮টি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরো বলেন, ‘এই অভিযানে সর্বমোট ৮১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে পর্যায়ক্রমে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: