শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে চাঁদাবাজকে হাতেনাতে ধরলেন এমপি পীরজাদা হানজালা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় মধ্যরাতে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে পাঁচ্চর গোলচত্বরে যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সংসদ সদস্য পীরজাদা হানজালা ঘটনাস্থলে ছুটে যান।

সেখানে গিয়ে তিনি অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই দ্রুত ও সাহসী পদক্ষেপ নেওয়ায় সংসদ সদস্যের প্রশংসা করেন।

নেটিজেনদের মন্তব্য, একজন জনপ্রতিনিধি এভাবে মাঠে সক্রিয় থাকলে অপরাধপ্রবণতা কমে আসবে। শিবচরকে নিরাপদ ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে এমন অভিযান অব্যাহত রাখারও দাবি জানান তারা।

উল্লেখ্য, নির্বাচিত হওয়ার পর থেকেই পীরজাদা হানজালা শিবচর উপজেলাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে আসছেন।

সাম্প্রতিক এই ঘটনাকে তার সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/নি. ব

পীরজাদা হানজালা

শেয়ার করুন: