শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকান্ড

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে।

এতে মোবাইলের দোকানসহ ১০/১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত পৌনে ২টার দিকেও মার্কেটের কিছু জায়গা থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, রাত ১১ টা ১০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘন্টা পর ফায়ার সাভির্সের সদস্যরা অগুন নিয়ন্ত্রণ করতে সম্ভব হয়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, বায়তুন নূর শপিং সেন্টারে আগুন লাগার সংবাদ পেয়ে সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বয়রা থেকে ও টুটপাড়া থেকে মোট ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণ হয় রাত ১ টা ১০ মিনিটের দিকে। 

এ ঘটনায় ১০-১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারমধ্যে দু'টি দোকানে বেশি ক্ষতি হয়েছে। যার একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের সামনে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

ভোরের আকাশ/ র.ই

 

অগ্নিকান্ডআব্দুল মালেক

শেয়ার করুন: