শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৬, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 

রবিবার (২১ জুন) দুপুরে  কক্সবাজার  উত্তর বন বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাতি সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এএসএম জহির উদ্দিন আকন বলেন, হাতি থেকে মানুষকে বাঁচাতে হবে, আবার হাতির প্রাণও রক্ষা করতে হবে। এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং হাতির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ করতে হবে।

তিনি আরও জানান, হাতি ও মানুষের দ্বন্দ্ব কমাতে নিরাপদ করিডোর তৈরি ও স্থানীয়দের সচেতন করার জন্য এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পার্ক অফিসে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে  হাতি সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এএসএম জহির উদ্দিন আকন, চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগেরর বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. মারুফ হোসেন, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান, সহকারী বন কর্মকর্তা শীতল পাল, হাতি সংরক্ষণ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. আমিনুল ইসলাম, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. কুদ্দুসুর রহমান,  মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা রিপন মিয়া, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম সহ ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন বিটের প্রায় ৩০ জন নারী পুরুষসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক  প্রশিক্ষণ কর্মশালা শেষে চারা গাছ রোপন করা হয়।  যা হাতি রক্ষা ও মানুষের জানমাল নিরাপদ রাখতে কাজ করবে। এ সময় প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ, খাতা কলম ও ভাতা প্রদান করা হয়।

ভোরের আকাশ/ র.ই

প্রশিক্ষণ অনুষ্ঠিতমো. আমিনুল ইসলাম

শেয়ার করুন: