শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কু‌ড়িগ্রা‌মে মস‌জি‌দের রে‌লিং ভে‌ঙে প্রাণ গেলো মুসল্লীর

মোঃ ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কু‌ড়িগ্রা‌মে মস‌জি‌দের রে‌লিং ভে‌ঙে প্রাণ গেলো মুসল্লীর
কু‌ড়িগ্রা‌মে মস‌জি‌দের রে‌লিং ভে‌ঙে প্রাণ গেলো মুসল্লীর

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের  কার্নিস (রেলিং ) ভেঙে আব্দুল মমিন (৬৫) নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) রাত ৮টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের অজু খানায় অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আক‌স্মিকভা‌বে ছাদের ওপরের কার্নিস (রেলিং)ভেঙে তা‌কে চাপা দেয়। এ সময়  নামাজের মুস‌ল্লিরা আব্দুল মমিনকে রেলিং‌য়ের নি‌চ থে‌কে বের কর‌লে ততক্ষ‌নে তি‌নি মারা যান।

স্থানীয় বা‌সিন্দারা জানান, বাড়ির পা‌শে মস‌জিদ হওয়ায় আব্দুল ম‌মিন নিয়‌মিত এ মস‌জি‌দে নামাজ পড়তেন। আজ (শ‌নিবার) হঠাৎ মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প‌রে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নি‌য়ে যায়।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: