যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নুরবাগ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ জানুয়ারী ভোর রাতে যৌথবাহিনীর পরিচালিত অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ রাকিব সরদার (২৭) নামের এক যুবককে আটক করা হয়।
অভিযানে তার হেফাজত থেকে একটি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড পিস্তল অ্যামুনিশন , একটি শর্টগানের ব্যারেল, শর্টগান বাট স্টক, শর্টগান বুলেট, একাধিক মাজেল কাভার, বিপুল পরিমাণ খালি ও ব্যবহৃত কার্তুজ, এ ছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন, ও মাদক সেবনে ব্যবহৃত সামগ্রী , চারটি চাকু, একটি কুরাল, একটি ধারালো ব্রেলেট, উদ্ধার করা হয়।
আটক রাকিব সরদার নুরবাগ এলাকার বাসিন্দা ।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামগুলো সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিল।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন , আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ আদালে প্রেরন করা হয়েছে।
ভোরের আকাশ/এনএস