শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল বড় কালীবাড়িতে রথযাত্রা উৎসব শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইল বড় কালীবাড়িতে রথযাত্রা উৎসব শুরু
টাঙ্গাইল বড় কালীবাড়িতে রথযাত্রা উৎসব শুরু

টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সকালে টায় শ্রী শ্রী বড় কালীবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন শহর প্রদক্ষিণ করে।  শোভা যাত্রার উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি শ্যামল হোড়।

প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।  

আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসিনুজ্জামিল শাহীন, সাধারণ সম্পদক ফরহাদ ইকবাল. সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, শ্রী শ্রী কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  জীবন কৃষ্ণ চৌধুরী, রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক অমল ব্যানার্জী, যুগ্ম আহবায়ক রিপন কুমার সরকার প্রমুখ।

এতে সকল বয়সী নারী-পুরুষ আনন্দসহকারে শোভাযাত্রায় অংশ নেন।  শোভাযাত্রা শেষে শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণে পুজা অর্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়।  বিপুল সংখ্যক হিন্দু নারী-পুরুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় শ্রী শ্রী বড় কালীবাড়ি প্রাঙ্গণ।

আগামী ৫ জুলাই শনিবার উল্টো রথটানের মধ্যদিয়ে এ উৎসবের সমাপ্ত হবে।

ভোরের আকাশ/জাআ

রথযাত্রাউৎসবকালীবাড়ি

শেয়ার করুন: