শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা পৌরসভার আধুনিকায়নে আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মাগুরা পৌরসভার আধুনিকায়নে আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মাগুরা পৌরসভার আধুনিকায়নে আরইউটিডিপি’র দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মাগুরা পৌরসভার আধুনিকায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১০টায় মাগুরা পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। “বিনিয়োগ পরিকল্পনা, পৌর উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি” শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করেন মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হুসাইন। তিনি কর্মশালায় সভাপতিত্ব করেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন মাগুরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহসান বারী। প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমান কর্মশালাটি সঞ্চালনা করেন।

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে

কর্মশালায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক তাজুল ইসলাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ মো. আল আমিন, স্থপতি আজমিরা আক্তার ও ফারহানা ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন মাগুরা সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, এনজিও প্রতিনিধি জেসমিন আরা মেরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম এবং জামায়াতের পৌর আমীর আশরাফ আলী।


ভোরের আকাশ/ইউএম

মাগুরা পৌরসভা

শেয়ার করুন: