শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় ডিগ্রিবিহীন ডাক্তার এহসান হাবীবের ক্লিনিক বন্ধ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ডিগ্রিবিহীন বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখার অভিযোগে এহসান হাবীবের ক্লিনিকটি প্রশাসন বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সাতকানিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ক্লিনিকটি সিলগালা করা হয়।

অভিযানের সময় এহসান হাবীবকে চেম্বারে পাওয়া যায়নি, ফলে তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ তৈরি হয়নি। তবে ক্লিনিক থেকে রোগী দেখার রেজিস্টার, প্রেসক্রিপশন প্যাড ও বিভিন্ন ভুয়া সার্টিফিকেট জব্দ করা হয়েছে বলে সূত্র জানায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসায় অনেক রোগী ভুল চিকিৎসার শিকার হওয়ার অভিযোগও রয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, “এ ধরনের ভুয়া ডাক্তারদের কারণে বহু মানুষ ঝুঁকিতে পড়ে। সময়মতো ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।”

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়াবন্ধক্লিনিক

শেয়ার করুন: