রানীনগর ও আত্রাই উপজেলায় পৃথক দু'টি চেকপোস্ট উদ্বোধন

নওগাঁ- নাটোর আঞ্চলিক মহা-সড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু'টি পুলিশ চেকপোষ্ট-এর কার্যক্রম শুরু হয়েছে । নওগাঁ,-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম এ দু'টি চেকপোষ্ট উদ্বোধন করেন।
জাতীয় সংসদ সদস্য-৫১ নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় আসনভুক্ত দুটি উপজেলায় এই দু'টি পুলিশ চেক পোষ্ট নির্মান করা হয় । চেকপোষ্ট দু'টির একটি রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং অপরটি আত্রাই উপজেলার রামপুর মৌজায়।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং অপরটি বলা ১২ টায় আত্রাই উপজেলার রামপুর মৌজায় দু'টি পুলিশ চেকপোষ্ট উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম।
পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম বলছেন নওগাঁ জেলা থেকে রেল লাইন বরাবর নাটোর পর্যন্ত এই আঞ্চলিক মহা-সড়ক খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির অধিকাংশই ফাঁকা। বিশেষ করে সন্ধ্যার পর এই সড়কে ছিনতাই বা সড়ক ডাকাতির ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ। এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী এবং যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করে । নিরাপদ সড়ক ব্যাবস্থা নিশ্চিত করতে এবং চলাচলকারীদের আতঙ্ক দুর করতেই জনগণের দীর্ঘ চাহিদার প্রক্ষিতেই এই চেকপোস্ট দু'টি নির্মান করা হয়। প্রতিটি চেকপোস্টে একজন এ এস আই-এর নেতৃত্বে থেকে ৫ জন করে পুলিশ সদস্য কর্মরত থাকবে।
সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেছেন বর্তমান সরকার সবক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমার নির্বাচনী অঙ্গিকার ছিল। তারই অংশ হিসেবে পুলিশকে অধিক সক্রিয় করতেই এই দু'টি পুলিশ চেকপোষ্ট নির্মান করা হলো।
এ সময় পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলার নির্বহী অফিসার মোঃ মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম, রানীনগর থানার অফিসার্স ইনচার্জ জাকারিয়া মন্ডলসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।