শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫) এর অভিযানে মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. রফিক (৩৬), একই এলাকার মৃত মো. হোছনের ছেলে।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দীর্ঘদিন ধরে পলাতক ওই সাজাপ্রাপ্ত আসামি শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত রফিকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় দায়ের করা ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

র‌্যাব-১৫ জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করতে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই


 

আসামি গ্রেপ্তারহোছন

শেয়ার করুন: