শিরোনাম
৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীসামিটের এলএনজি বন্ধ থাকবে ৪ দিন, কমতে পারে গ্যাসের চাপমজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রীরাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল শুরুনতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা৪ দিনের রিমান্ডে তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী

নাগেশ্বরীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধর্ষণ মামলার এক সপ্তাহ পার হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলার আসামি জালাল উদ্দীনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাংগা গ্রামের মাদার পাড়ার বাসিন্দা জালাল উদ্দীনের (৫৫) বিরুদ্ধে তাঁর ছোট ভাই আলতাব হোসেনের মেয়ে আশা মনিকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নাগেশ্বরী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গত ২৫ অক্টোবর দায়ের করা মামলাটির নম্বর ২৫।

আরও পড়ুন

ধামরাইয়ে জমি অধিগ্রহণের জটিলতায় আটকে আছে উড়ালসড়ক ও বাইপাস সড়কের কাজ

মামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এক সপ্তাহ পার হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে গতকাল এলাকাবাসী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন হেকমত আলী, আব্দুস ছালাম, সোহরাব আলী, সুরতভান বেগম ও লাভলী বেগমসহ স্থানীয় অনেকে। এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মামলার আসামি জালাল উদ্দীনকে গ্রেপ্তারের দাবি জানান।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: