শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুদকে অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির কর্নেল দুদক চেয়ারম্যান বরাবর এ অভিযোগ দেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে হাবিবে মিল্লাত মুন্নার দেওয়া হলফনামায় তাঁর সম্পদের প্রকৃত তথ্যের সবটা উল্লেখ করা হয়নি। অভিযোগে আরও বলা হয়, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন ও সিঙ্গাপুরে তাঁর বিপুল পরিমাণ সম্পদ রয়েছে।

অভিযোগকারী দাবি করেন, ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দেশে ও বিদেশে নিজের ও স্ত্রীর নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তোলা হয়েছে। তাঁর বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে বিদেশে অর্থপাচারেরও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও দাবি করা হয়, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কাজে লাগিয়ে তিনি এসব অনিয়ম করেছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সিরাজগঞ্জে সহিংসতার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ভিড়

অভিযোগে এসব বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে আবেদন জানানো হয়েছে।

তবে অভিযোগে উত্থাপিত অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও অন্যান্য অভিযোগের বিষয়ে হাবিবে মিল্লাত মুন্নার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভোরের আকাশ/জেআ

সিরাজগঞ্জদুর্নীতি দমন কমিশন

শেয়ার করুন: