মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত কাজের উদ্বোধন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থ বছরের হাওরের ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) চামারদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইলানি হাওরে পিআইসি নং–১২ এর আওতাভুক্ত এ কাজের উদ্বোধন করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া কাবিটা উপজেলা মনিটরিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেঃ ইউনুস মিয়া, কৃষি সদস্য এনামুল হক, মৎস্যজীবী প্রতিনিধি মনোয়ার হোসেন, মধ্যনগর থানার প্রতিনিধি আশরাফুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রতিনিধি মো. আল আমিন, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রথম আলোর প্রতিনিধি সালেহ আহমেদ, সাংবাদিক আতাউর রহমান বাশার, হাওর রক্ষা উপজেলা কমিটির সদস্য সচিব আশরাফ উদ্দিন হিল্লোলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় পিআইসি নং–১২ এর সভাপতি সেলিম আহমদ ও সদস্য সচিব আ. সালামসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভোরের আকাশ/মো.আ.