শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএফইউজে'র সভাপতি

সাংবাদিকতায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে

পাবর্তীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এবং দেশের সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে সাংবাদিকতার পেশাকে সম্মানজনক স্থানে উন্নীত করতে হবে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে পার্বতীপুর প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ এসব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)'র সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

সম্প্রতি উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরকালে গতকাল পার্বতীপুরে এক সাংবাদিক সমাবেশে যোগ দেন। এতে সভাপতিত্ব করেন পার্বতীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান। শহীদ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সাংবাদিক অহিদুল ইসলাম, এম এ জলিল সরকার, মোস্তাফিজুর রহমান বকুল, মোহাম্মদ তাজকীর হোসাইন, মামুনুর রশিদ মামুন, সাজ্জাদ হোসেন,  সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের দেশ প্রতিনিধি মো. মাহফিজুল ইসলাম রিপন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

আলোচনা সভায় ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা ও চিরিরবন্দর উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ পার্বতীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি আব্দুস সালাম জানান, ‘কাঁদলেন, কাঁদালেন, এরপর হাসালেন- এযেন এক আনন্দঘন মমতার ছোঁয়া।’ স্বনামধন্য সাংবাদিক এই নেতাকে পেয়ে আনন্দে উৎফুল্ল দিনাজপুরের সাংবাদিক মহল।

গত শুক্রবার সন্ধ্যায় বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন ব্যক্তিগত সফরে দিনাজপুরে আসেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে তাকে ফুলের তোরা দিয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর ও নীলফামারী সাংবাদিক ইউনিয়ন শুভেচ্ছা বিনিময় করেন। পরে ইকো হেরিট্যাজ হল রুমে সাংবাদিকদের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ও সাংবাদিকদের করণীয় ও মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াছিন মো. সেতুন, সাধারণ সম্পাদক রিপন মোহাম্মদ শেখ।

বিমান বন্দর থেকে দিনাজপুরের ঐতিহ্যবাহী রামসাগর রেস্ট হাউজে স্বপরিবারে রাত্রী যাপন করেন। বিমান বন্দরে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, দৈনিক ভোরের আকাশ দিনাজপুর প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক আব্দুস সালাম, সদস্য মো. নুর ইসলাম, মো. মিজানুর রহমান, মো. জাহিদ হোসেন।  

ভোরের আকাশ/এসএইচ

 

শহীদ বুদ্ধিজীবী দিবসপার্বতীপুর প্রেস ক্লাব

শেয়ার করুন: