শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় কৃষি ব্যাংকের বিশ শাখায় ৮০ কোটি টাকা আদায়ে হালখাতা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনার ২০ শাখায় হালখাতা অনুষ্ঠানের আয়োজন করেছে। লক্ষ্য ৮০ কোটি ৮১ লাখ টাকা ঋণ আদায়। এ উপলক্ষে ব্যাংকের শাখাগুলোকে রঙিন কাগজ আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। এ আয়োজন হবে আগামীকাল। গ্রাহকদের ক্ষুদে বার্তায় আমন্ত্রণ জানানো হয়েছে এ অনুষ্ঠানের জন্য। ঋণ আদায়ে কৃষি ব্যাংকের এটি একটি বিশেষ কর্মসূচি।

খুলনা কৃষি ব্যাংক সূত্রে জানা যায়, বাঙালির বৈশাখী উৎসবে ‘হালখাতা’র প্রথা ১৯৭৩ সাল থেকে কৃষি ব্যাংকে চলে আসছে। এবারও খুলনার ২০টি শাখায় এবারের বৈশাখের হালখাতা উৎসবের আয়োজন করা হয়েছে। গ্রাহকদের কাছে থাকা বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে এই আয়োজন। ব্যাংকের শাখাগুলো হচ্ছে লবণচরা, রূপসাঘাট, দৌলতপুর, দিঘলিয়ার বারাকপুর, ফুলতলা, জামিরা বাজার, ডুমুরিয়া, শাহাপুর, তেরখাদা, দাকোপ, নলিয়ান বাজার, বটিয়াঘাটা, বিরাট বাজার, পাইকগাছা, চাঁদখালী, কয়রা, জায়গীর মহল, কাজদিয়া, কেডিএ বাসস্ট্যান্ড ও নিউ মার্কেট। এ জন্য গ্রাহকদের কাছে আমন্ত্রণপত্র ও ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে।

দাকোপ শাখার ম্যানেজার উত্তম পাল বলেন, এবারের হালখাতায় গ্রাহকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র ও বকেয়া পরিশোধের বিষয়ে নোটিশ তাদের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার অফিস চলাকালীন সময়ে গ্রাহকরা আসবেন। তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। উৎসবমূখর পরিবেশে হালখাতা অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/এসএইচ

খুলনা

শেয়ার করুন: