শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কসবা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার
কসবা সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে প্রায়  ৫৮ লাখ ৪১ হাজার ৮৯০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ বাঁজি, মাদকদ্রব্য, বাসমতি চাউলসহ অন্যান্য মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ৬০)।

রোববার (১১ মে)সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা সীমান্তবর্তী এলাকা হাকড়, মজলিশপুর, গুসাইপুর, পুটিয়া, হায়দ্রাবাদ, খিরনাল, বাল্লাক, জামবাড়ী নামক স্থান হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ ৫৮,৪১,৮৯০/- (আটান্ন লক্ষ একচল্লিশ হাজার আটশত নব্বই) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের মধ্যে রয়েছে ৫৫,০৮০ পিস ভারতীয় বাঁজি, জিরা, বাসমতি চাউল, চা-পাতা, চকলেট ইত্যাদি এবং মাদকদ্রব্য- গাঁজা, হুইস্কি, বিয়ার ও স্কফ সিরাপ। জব্দকৃত মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রীয়াধীন রয়েছে।

সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে; ফলশ্রুতিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. জিয়াউর রহমান।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: