জীবননগরে মসজিদের মোটর চুরির সময় যুবক আটক

জীবননগরে একটি মসজিদ থেকে পানি তোলার মোটর চুরি করে পালানোর সময় এক যুবককে আটক করেছ স্থানীয়রা। আটককৃত যুবকের নাম রাহাত (২০)। তিনি জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন তেতুলিয়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ ফেব্রুয়ারি) ভোরের দিকে বাঁকা আশতালা পাড়ার মসজিদের ওজুখানায় ব্যবহৃত একটি মোটর খুলে নিয়ে সে একটি কালভার্টের নিচে রাখে। পরে সেখান থেকে মোটর নিয়ে পালানোর চেষ্টা করে রাহাত। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে ধাওয়া করে আটক করে। পরে স্থানীয়তে জিজ্ঞাসা বাদে সে মটর চুরির কথা স্বীকার করে। সেই সাথে শবে বরাত রাতে জীবননগর কেন্দ্রীয় গোরস্থানের মটর চুরি করে বলে সে স্বীকারোক্তি প্রদান করে।
এ ঘটনায় গোরস্থান কমিটির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, চোর আটক এর খবর শুনে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/আ.র