শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুকুরে বিষ প্রয়োগে ৪-৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
পুকুরে বিষ প্রয়োগে ৪-৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ
পুকুরে বিষ প্রয়োগে ৪-৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগে ৪-৫ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  

মঙ্গলবার গভীর রাতে উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামে ওই ঘটনাটি ঘটে।  

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা চালায়।  সরাসরি ক্ষতি করতে না পেরে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন তারা।  এতে পুকুরে থাকা ৪-৫ লক্ষ শিং মাছের পোনা মারা গেছে।  যার আনুমানিক মূল্য প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা।

স্থানীয়দের ধারণা, শেষ রাতে বিষ প্রয়োগের ফলে সকালে মাছ মরে ভেসে উঠে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশংকর গ্রামের মৎস্য চাষী আকরাম হোসেন বিল্লাল নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৩০ শতক জমিতে শিং মাছের খামার করেছেন।  সোমবার দিবাগত রাতে কোনো এক সময় তার ওই ৩০ শতক পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।  এতে পুকুরটিতে চাষ করা ৪ থেকে ৫ লক্ষ শিং মাছের তিন মাস বয়সী পোনা মারা যায়।  মঙ্গলবার সকালে পুকুরপাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে বাকরুদ্ধ হয়ে যান আকরাম হোসেন।

আকরাম হোসেন জানান, প্রতিবেশী প্রতিপক্ষরা দীর্ঘ দিন ধরে জমিজমাসহ নানান বিষয় নিয়ে ঝগড়া করে আসছে।  এলাকা থেকে উচ্ছেদ করার জন্য নানা রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।  বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে মাছের প্রজেক্ট করে জীবিকা নির্বাহ করছেন তিনি।  প্রতিপক্ষরা সেখানেও নানাভাবে বাধা প্রদান সহ অত্যাচার করে আসছে।  ওই অবস্থায় সোমবার রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মেরেছে বলে তিনি সন্দেহ করছেন।

আকরাম হোসেন আরও বলেন, অনেক কষ্ট করে একটি পুকুর খনন করি।  সেই পুকুরে মাছ চাষ করেই কোনরকম ভাবে সংসারটা চালাচ্ছি।  ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি।  এখন আমার কি হবে।  তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল, আমার ভিক্ষা করা ছাড়া আর কোন পথ নাই।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজীত কুমার দাস বলেন, ওই মৎস্যচাষী থানায় একটি অভিযোগ দিয়েছে।  বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: