শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নের টিএনটি মোড় এলাকায় স্থাপিত যৌথবাহিনীর চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, এএসআই (নি.) আকসাতুর রহমানের নেতৃত্বে দায়িত্ব পালনকালে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর সদস্যরা সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করেন।

পরে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ, পিপিএম-এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি.) সুব্রত গোলদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তির দেহ তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি নুরুল হাসান (২৭)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং নুরুল আমিনের ছেলে।

আরও পড়ুন

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নি.) সুব্রত গোলদার বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক পাচার ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে যৌথবাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

কক্সবাজার

শেয়ার করুন: