শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জামালপুর জেলার বকশীগঞ্জে এক গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড ও এক জনকে খালাস দিয়েছে আদালত। এছাড়াও দণ্ডপ্রাপ্ত সকলকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার ( ৬ জুলাই ) দুপুরে জামালপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। আর খালাস পাওয়া আসামী হলেন ইদ্রিস আলী। তারা সকলেই জেলার বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

মামলার বাদী ভুক্তভোগী গৃহবধু শেরপুর জেলার চকপাঠক গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান- ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে গৃহবধু শেরপুর জেলার ঝগড়ার চর বাজার থেকে ইদ্রিস আলীর ইজিবাইক যোগে বকশীগঞ্জের জানকি পুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেয় আসামীরা। পরে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্না ঘরে নিয়ে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষন করে পালিয়ে যায় আসামীরা। ঘটনার পর দিন ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে ৬জনের নামে ও ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত আসামী করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ ৮মাস পর মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল চার্জশীট দেয় তদন্তকারী কর্মকর্তা এবং ৯ জন স্বাক্ষীর মধ্যে ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষনা করে আদালত।

ভোরের আকাশ/এনউব

৭ জনকে মৃত্যুদণ্ড

শেয়ার করুন: