শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভের উদ্যোগে, জলবায়ু ন্যায়বিচার ও সহনশীলতা তহবিলের (সিজেআরএফ) আর্থিক সহযোগিতা এবং সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ‘জলবায়ু ন্যায়বিচার ও নেটওয়ার্কিংয়ের জন্য স্থানীয় উদ্যোগ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে কুড়িগ্রাম সিভিল সোসাইটি সংগঠনগুলোর সমন্বয় প্ল্যাটফর্ম (সিএসও হাব), চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার নারী জলবায়ু কর্মী নেটওয়ার্ক, জেলা জলবায়ু নেটওয়ার্ক-কুড়িগ্রাম, উলিপুর জলবায়ু পরিষদ, মানবিক কার্যক্রমে জেন্ডার বিষয়ক সংগঠন (জিহা)-এর কুড়িগ্রাম শাখাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য দেন গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা জলবায়ু নেটওয়ার্ক-কুড়িগ্রামের আহ্বায়ক এম. রশিদ আলী, নারী সংগঠনের প্রধান নির্বাহী ফরিদা ইয়াসমিন, ইউএসএ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম, আফাদের সমন্বয়কারী কার্তিক চন্দ্র বর্মন, আনোয়ার ইসলাম ও জাহাঙ্গীর আলম রানাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছেন। বন্যা, নদীভাঙন, খরা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন-জীবিকা, কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কার্যকর অভিযোজন ব্যবস্থা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের অধিকার রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সরকার, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সংস্থা ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন

জমি নিয়ে বিরোধে চাচা খুন, গাইবান্ধায় গ্রেপ্তার ৪

উল্লেখ্য, নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ ২০০৬ সাল থেকে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি মানবিক সহায়তা এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে নারীর কর্মসংস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আয়োজকেরা জানান, এ কর্মসূচির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের অধিকার, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার বিষয়গুলো নীতিনির্ধারকদের কাছে আরও জোরালোভাবে তুলে ধরা এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল লক্ষ্য।

ভোরের আকাশ/জেআ

কুড়িগ্রাম

শেয়ার করুন: