শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে দৈনিক সময়ের আলোর আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদ সভাপতি এবং দৈনিক ইনফো বাংলার প্রতিনিধি ফরহাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আহ্বায়ক কমিটি সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যবিশিষ্ট এ নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি কাঞ্চন সুশীল (দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিন), সহ-সভাপতি হোসেন মোহাম্মদ ইকবাল বাহার (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয় (সিভয়েস২৪), অর্থ সম্পাদক মো. জাবেদুল ইসলাম (দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন (দৈনিক মানবজমিন), প্রচার-প্রকাশনা ও পাঠাগার সম্পাদক শেখ আব্দুল্লাহ (দৈনিক জনবাণী ও আজকের চট্টগ্রাম) তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ নুরুল কবির (দৈনিক নয়া দিগন্ত)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রুপন দত্ত (ভোরের আকাশ), মোহাম্মদ হুমায়ুন কবির শাহ সুমন (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণ) ও রতন কান্তি দাশ (দৈনিক যুগান্তর) এবং সদস্য সাইদুর রহমান রনি (দৈনিক আমার বার্তা)।

সভায় উপস্থিত সদস্যরা আসন্ন কার্যপরিকল্পনা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/জাআ

আনোয়ারা সাংবাদিক সমিতিরকমিটি

শেয়ার করুন: