শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

টঙ্গীতে ঘর থেকে ডেকে নিয়ে কামরুজ্জামান জীবন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার জামালের দুই ছেলে শামসুদ্দিন ও পলাশ এবং একই এলাকার নমিরের ছেলে রনি।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে স্থানীয় শামসুদ্দিন, পলাশ ও রনি কামরুজ্জামানকে বাসা থেকে ডেকে নিয়ে এলাকার কনফিডেন্স মডেল স্কুলের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুজ্জামানকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: