শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরা সেনাবাহিনীর যৌথ অভিযানে বাবা ও ছেলে আটক

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা সেনাবাহিনীর যৌথ অভিযানে বাবা ও ছেলে আটক
মাগুরা সেনাবাহিনীর যৌথ অভিযানে বাবা ও ছেলে আটক

মাগুরার শ্রীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ বাবা ও ছেলেকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ৩টায় এই অভিযান পরিচালনা করে মাগুরা আর্মি ক্যাম্পের একটি টিম।

সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শ্রীপুর থানার পূর্বপাড়ার বাসিন্দা মুন্সি জাহাঙ্গীর (৫২) এবং তাঁর পিতা মুন্সি আব্দুল কুদ্দুস (৭৯)-এর বাড়িতে অস্ত্র মজুত রয়েছে। সেই অনুযায়ী মধ্যরাতে পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি (জাপানি) পিস্তল ও একটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, ১১টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ২১টি বল্লম, ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে। শিগগিরই এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তারা জানিয়েছে।

অভিযানে আটককৃত আসামী ও জব্দকৃত অস্ত্রসহ শ্রীপুর থানা পুলিশের এর নিকট হস্তান্তর করা হয়।

আটকের বিষয়ে মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী মুঠোফোনে জানান, আটকে বিষয়ে শুনেছি রাতে তাদেরকে আটক করা হয়েছে। তারা এখন শ্রীপুর থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু প্রস্তুতি চলছে । ভোরের আকাশ/এসআই
 

শেয়ার করুন: