শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিসাইল হামলায় সৌদি প্রবাসী মোশাররফের বাড়ি সখীপুরে শোকের মাতম

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ৯ মার্চ ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মিসাইল হামলায় সৌদি প্রবাসী মোশাররফের বাড়ি সখীপুরে শোকের মাতম
মিসাইল হামলায় সৌদি প্রবাসী মোশাররফের বাড়ি সখীপুরে শোকের মাতম

সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশাররফ হোসেন (৪০) নামের এক প্রবাসী নিহত হয়েছেন।

বোরবার (৮ মার্চ)  সন্ধ্যায় সৌদি আরবের আল খারিজ শহরের আল- তোয়াইক বলদিয়া কোম্পানির ক্যাম্পে ইরানের মিসাইল হামলায়  তিনি নিহত হন। তার বাড়ি জেলার সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্ত্তনখোলা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের সৌদি প্রবাসী ও নিহত মোশারফের চাচাত ভাই মোঃ জাকির হোসেন।

তিনি বলেন, সৌদি আরব আল খারিজ শহরের আল- তোয়াইক বলদিয়া কোম্পানিতে পরিছন্নতা কর্মীর কাজ করতেন মোশারফ। রোববার ইফতারের আগ মূহুর্তে সবাই যখন ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত ঠিক তখন একটি মিসাইল হামলার শিকার হয় তোয়াইক বলদিয়া কোম্পানির ওই ক্যাম্প। আর ঘটনাস্থলেই নিহত হন মোশারফ।

‎সখীপুর উপজেলার কীর্ত্তন খোলা গ্রামের মোঃ সূর্যত আলীর একমাত্র ছেলে মোশারফ হোসেন। অভাবের সংসারে একটু স্বচ্ছলতা ফেরাতে ৮ বছর আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ।

আল খারিজ শহরের পাশে একটি কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ নেন তিনি। তার  স্ত্রী ও দুইটি ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে মাহিম স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে মিহান প্রথম শ্রেণিতে পড়ে। তিন বছর আগে তিন মাসের জন্য ছুটিতে দেশে এসেছিলেন তিনি। গতকালও পরিবারের সাথে দূর্ঘটনার আগে মুঠোফোনে কথা হয়েছিল পরিবারের সাথে।

মোশাররফের স্ত্রী কবরী আক্তার জানান, কয়দিন আগে তার সাথে কথা হয়েছে ঈদের জন্য টাকা পাঠাবেন, ছেলে দুটির জন্য কিছু কিনতে। কিন্তু কে জানতো সেই কথাই হবে শেষ কথা। গত রাত প্রায় ৩টার দিকে খবর আসে মোশাররফ হোসেন আর নেই। এই সংবাদ শোনার পর থেকেই শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার।  

মোশারফের বড় ছেলে মাহিম জানায়, রাতে বাবার সাথে ফোনে কথা হয়েছে বাবা জিজ্ঞাসা করলেন ঈদের জন্য কিছু কিনেছি কি না।

মাহিম আরও জানায়, আমেরিকা-ইসরাইলের সাথে ইরানের এই যুদ্ধ দ্রুত বন্ধ করা হোক এভাবে যেন আর কোন মায়ের বুক খালি না হয়।

এদিকে সোমবার সকালে মোশারফের বাড়িতে ছুটে গিয়ে সমবেদনা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী।

তিনি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। 

ভোরের আকাশ/আ.র

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ

শেয়ার করুন: