শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে নওগাঁ-৫ আসনে ধানের শীষ পেলেন ধলু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৫ ডিসেম্বর ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জেলার রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নওগাঁ-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এর মাধ্যমে নওগাঁর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষনা করে বিএনপি। এরপর বাকি এই আসনটি নিয়ে নানা জল্পনা ও আলোচনা শুরু হয়। অবশেষে জাহিদুল ইসলাম ধলুর নাম ঘোষনা করায় স্বস্তি ফিরেছে তৃণমূলে।

মনোনয়ন পেয়ে জাহিদুল ইসলাম ধলু বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশাবাদী বিপুল ভোটে নির্বাচিত হয়ে এই আসন দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিবো। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করবো। তিনি আরও বলেন, তবে আমি মনে প্রাণে দোয়া করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাইকমান্ড এই আসনে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি অতি জনপ্রিয়। অন্য যারা মনোনয়ন চেয়েছিলেন তারাও জনপ্রিয় ছিলেন। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়ন বঞ্চিতরা এবার একসাথে হয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী। আমরা ঐক্যবদ্ধ থেকে নওগাঁর ৬টি আসনই বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানকে উপহার দিবো।

সংসদীয় এ আসন থেকে জাহিদুল ইসলাম ধলু ছাড়াও মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, বর্তমান জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুনুর রহমানসহ হাফ ডজনের বেশি নেতা।

ভোরের আকাশ/জাআ

নওগাঁধানের শীষ

শেয়ার করুন: