শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে ঝড়ে প্রাচীর ধসে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ১:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরে ঝড়ে প্রাচীর ধসে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
নাটোরে ঝড়ে প্রাচীর ধসে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান গ্রামে ঝড়ের সময় পুরোনো একটি প্রাচীর ধসে পড়ে বিথি খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধ্যা ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিথি ওই গ্রামের কৃষক আবু বক্করের মেয়ে এবং বেসরকারি ব্র্যাক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার সময় বিথি বাড়ির টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে হাত-পা ধুচ্ছিল। হঠাৎ করে ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হলে বাড়ির পাশে থাকা একটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ প্রাচীর ভেঙে পড়ে তার ওপর।

প্রচণ্ড শব্দে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ছুটে এসে ধ্বংসস্তূপের নিচ থেকে বিথিকে উদ্ধার করে দ্রুত বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, প্রাচীরটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং সেটি ভেঙে ফেলার প্রয়োজন ছিল আগেই। কিন্তু অবহেলার কারণে সেই ব্যবস্থা নেওয়া হয়নি।

এই মর্মান্তিক ঘটনার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশু বিথির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: