শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা হবে : প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী ও  নারী-পুরুষের আলাদা আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় নাটোর সার্কিড হাউজে জেলার কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নাটোর গড়তে যা প্রয়োজন তাই করা হবে। সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা যারা জনপ্রতিনিধি হিসেবে আসি, আমাদের একার পক্ষে সব ধরনের উন্নয়ন করারা সম্ভব না। আপনাদের সহযোগিতা ছাড়া এ উন্নয়ন অসম্ভব ব্যাপার। সেজন্য আপনার সব ধরনের সহযোগিতা প্রয়োজন। আমি জনগণের সেবক ও  সরকারের কর্মচারী হিসেবে  জীবনের বাকী সময় কাজ করে যেতে চাই। আপনাদের সঙ্গে সকল কাজ করতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, নাটোরের চারটি আসনের উন্নয়ন আমি সমান ভাবে করবো। উন্নত নাটোর করতে যা যা প্রয়োজন তাই করা হবে ইনশা আল্লাহ। যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের সুয়োগ করা হবে। নারী-পুরুষের আলাদা আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এবং নারীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করা হবে। উত্তরাঞ্চলে কৃষি প্রধান অঞ্চলগুলোতে ভূমিকা রাখতে চাই। কৃষকদের উন্নয়ন সাধন করে পুরো বাংলাদেশে কৃষি সমৃদ্ধি বাস্তবায়ন করতে চাই। এসব কাজ একদিনে করা সম্ভব নয় সেজন্য সময়ের প্রয়োজন। 

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নাটোরের পুলিশ সুপার আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান, সিভিল সার্জন ডা. মোক্তাদির আরেফিন। এছাড়াও জেলার সরকারি বিভিন্ন দফতরের প্রধানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই


 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

শেয়ার করুন: