শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার জয় উদযাপনের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

নেত্রকোণা শহরে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ জানান, আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় সমর্থকেরা জড়ো হয়ে বিজয় উদযাপন করেন। বুধবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের পরও বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন।

আরও পড়ুন

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

একপর্যায়ে দীপ্ত শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন ভবনের ছাদে উঠে বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। এ সময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত সমর্থকেরা তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

ভোরের আকাশ/ইউএম

নেত্রকোণা ,মৃত্যু,আর্জেন্টিনা

শেয়ার করুন: