শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জালে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ‘রাজা ইলিশ’

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জালে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ‘রাজা ইলিশ’
জালে ধরা পড়ল আড়াই কেজি ওজনের ‘রাজা ইলিশ’

বরগুনার পাথরঘাটা উপকূলের বলেশ্বর নদীর মোহনায় ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিরল রাজা ইলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মাছটি স্থানীয় এক জেলে পাথরঘাটা বিএফডিসি (বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন) মার্কেটে নিয়ে আসেন।

জানা গেছে, ভোরের দিকে জোয়ারের সময় মাছটি ওই জেলের জালে ধরা পড়ে। পরে মাছটি মোস্তফা আলমের ‘ফিশিং অ্যান্ড মার্চেন্ট’ আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানেই খোলা নিলামের মাধ্যমে স্থানীয় পাইকার হানিফ মিয়া মাছটি ১৫ হাজার টাকায় কিনে নেন। এতে প্রতি মণে মাছটির দাম দাঁড়ায় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।

পাইকার হানিফ মিয়া বলেন, এটি বলেশ্বর নদীর রাজা ইলিশ। এখানকার মাছের স্বাদ অন্য যেকোনো এলাকার তুলনায় অনেক ভালো। এই নদীর ইলিশ দেখতে উজ্জ্বল ও স্বচ্ছ, স্বাদেও অতুলনীয়। মাছটি ঢাকায় পাঠিয়ে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, বলেশ্বর নদীর মোহনায় নির্দিষ্ট সময়ে সঠিক পদ্ধতিতে মাছ ধরলে এমন বড় আকৃতির ও উন্নতমানের ইলিশ পাওয়া যায়। এটি আমাদের দেশের মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ দিক।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: