শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাফলংয়ে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাফলংয়ে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু
জাফলংয়ে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের ইসিএ এলাকার পিয়াইন নদী থেকে পাথর তুলতে গিয়ে বালুচাপায় এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১২ মে) সকাল ৯ টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বারকি শ্রমিকের নাম রজব আলী (৪০)। সে গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বরবন্দ এলাকার রহমত উল্লাহর ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে রজব আলীসহ আরও এক বারকি শ্রমিক জাফলংয়ের পিয়াইন নদীর কাটারি এলাকায় পাথর তোলার কাজে যায়। 

এ সময় নৌকা থেকে পানির নিচে ডুব দিয়ে সেইভ মেশিনের গর্ত থেকে পাথর উঠানোর সময় গর্তের ওপরের অংশ ভেঙ্গে পড়লে বালি চাপা পড়ে রজব। দীর্ঘসময় পরও রজব পানির নিচ থেকে ওপরে না উঠায় তার সাথে থাকা শ্রমিকসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি কওে বালুর নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। 

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করেন। 

ঘটনার সতত্য নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: