শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৫:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

মাদারীপুরের শিবচরে মেধাবী ও দরিদ্র ৩ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রধান করা হয়েছে।

শনিবার (১৭ মে) সকালে সালেহ কল্যান ট্রাস্ট্রের আয়োজনে উপজেলার সূর্যনগর মাহ্ফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, শিবচরের দত্তপাড়া এলাকার আলহাজ্ব চৌধুরী ছইফউদ্দিন আহমেদ (সূর্য মিয়া) ১৯৮১ সালে তার ছেলে আবু জাফর সালেহ আহমেদ চৌধুরী (শিহাব মনি) এর স্মরনে ও তার নাম অনুসারে সালেহ কল্যান ট্রাষ্ট প্রতিষ্ঠা করেন। এর পর থেকে তিনি প্রতিবছর মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছেন। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে রাজৈর ও শিবচর উপজেলার ৪৬ টি মাধ্যমিক ও ৬ টি কলেজের ৮ম থেকে দ্বাদশ ম্রেনীর   ৩ শত শিক্ষার্থীদের  মাঝে সাড়ে ৬ লক্ষ টাকার বৃত্তি প্রধান করেন।

এসময় বৃত্তি পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা সালেহ কল্যান ট্রাষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, এই অর্থে তাদের খুব উপকার হবে। ভবিষ্যতে এই বৃত্তি প্রধান আরো অব্যহত রাখার আহবান জানান।

এসময় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজর অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া, সালেহ কল্যান ট্রাস্টের ব্যবস্থাপক সৈয়দ পারভেজ হোসাইন, সূর্যনগর মাহ্ফুজা নিশাত বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হুমায়ন কবীর, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নান্নু মিয়া, দত্তপাড়া তাহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম আজাদ, কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারা মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: