শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৮:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার
কক্সবাজারে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় জায়েদ হোসেন ফারুক (২২) নামের অপহরণকারী চক্রের এক মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও র‍্যাবের পোশাক উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার পশ্চিম মরিচ্যা গ্রামে এই অভিযান চালানো হয়। 

সোমবার (৩০ জুন) দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম।

র‍্যাব কর্মকর্তা জানান, ১১ জুন রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছ থেকে ১৫ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। 

লে. কর্নেল কামরুল ইসলাম জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ ঘটনার মূল হোতা মো. জায়েদ হোসেন ফারুককে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করার পর তাঁর কাছ থেকে র‍্যাবের চারটি পোশাক, একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড দেশি-বিদেশি পিস্তল, বন্দুকের গুলি, র‍্যাবের নকল আইডিসহ বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করা হয়।

সম্প্রতি সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ডাকাত শাহ আলম, সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও চারজন এই অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: