শিরোনাম
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরপ্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সমঝোতা, ২ অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সইতত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

সালথায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে যুবদলের মতবিনিময় সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফরিদপুরের সালথায় নবগঠিত উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে সালথা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্যসচিব এনায়েত হোসেন।

সভায় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিরান হোসাইন, মাহফুজুর রহমান খান, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর, রাসেল শেখ ও হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য মাসুদ পারভেজ, আখের আলী ও রাজিব মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় হত্যা মামলায় দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড

সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতারা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বক্তব্যের একপর্যায়ে উপজেলা যুবদলের সদস্যসচিব এনায়েত হোসেন আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামের পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, সাইফুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম নামেও পরিচিত।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: