ঠাকুরগাঁওয়ে তালা ভেঙে প্রায় ১১ লাখ টাকার গ্যাস সিলিন্ডার চুরি

ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়া এলাকায় একটি গোডাউনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানটির মালিক সুদাম সরকার জানান সিসি ক্যামেরায় দেখা যায় মঙ্গলবার ভোর রাতে নাইট গার্ডের রুম বাহির থেকে বন্ধ রেখে গোডাউনের তালা ভাঙ্গে রুমে প্রবেশ করে কয়েকজন ব্যক্তি পরে দেখা যায় একটি ট্রাকে চোরেরা ৩২৪ টি গ্যাস ভর্তি সিলিন্ডার নিয়ে যায়।
বদ্ধ ঘর থেকে নাইট গার্ড চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ জানানো হয়। গোডাউন থেকে
প্রায় ১১ লাখ টাকার গ্যাস সিলিন্ডার নিয়ে যায় চোরেরা। পরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয়রা বলছেন যারা এই চুরির কাজের সাথে যুক্ত প্রশাসনের মাধ্যমে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক। কয়েকদিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে জেলার বিভিন্ন স্থানে চুরি বেড়ে গেছে। এই চোরদের উপযুক্ত শাস্তি না দেওয়া হলে পরে আবার তারা অন্যজনের ক্ষতি করার চেষ্টা করবে। তাই প্রশাসনকে দ্রুত এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাজাহান আলী জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগ দিলে দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/এনউব