শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী চিতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ হাসান তারেক ওরফে চিতা নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তলসহ ৫ রাউন্ড এ্যামোনিশন, ১টি ম্যাগাজিন ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। 

লক্ষ্মীপুর সদর সেনাক্যাম্প সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. হাসান তারেক (৩০) পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ছোট কাউসারের সহযোগী। 

সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. রাহাত খান এবং ক্যাপ্টেন আরমান হাবিব অপুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

লক্ষ্মীপুর

শেয়ার করুন: